ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মব ভায়োলেন্সের আশঙ্কায় থানায় বাসসের এমডির অভিযোগ

মব ভায়োলেন্সের আশঙ্কায় থানায় বাসসের এমডির অভিযোগ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:১১

মব-ভায়োলেন্সের আশঙ্কায় রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ থানায় লিখিত অভিযোগ করেছেন। শনিবার রাজধানীর পল্টন থানায় তিনি এই অভিযোগ করেন। 

এমডি মাহবুব মোর্শেদ তাতে উল্লেখ করেন, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য বাসস ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। অন্তত ২০০ জন সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী দায়িত্বে নিয়োজিত থাকবেন। নির্বাচনের আগে-পরে এই সংস্থার প্রধান কার্যালয়ে হামলা বা মব-ভায়োলেন্স হতে পারে। ফলে জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসাবে বাসসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।

পল্টন থানার ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খান সমকালকে বলেন, নিরাপত্তা আশঙ্কায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি দেখা যাচ্ছে।

আরও পড়ুন

×