ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হাজারীবাগে গ্যাসের আগুনে দগ্ধ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক: বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক

হাজারীবাগে গ্যাসের আগুনে দগ্ধ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক: বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক
×

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:৪৩

রাজধানীর হাজারীবাগের একটি বাসায় গ্যাসের চুলা জ্বালানোর সময় জমে থাকা গ্যাসের কারণে আগুনের ঘটনায় এক শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। 

সোমবার ভোর চারটার দিকে হাজারীবাগের পূর্ব রায়েরবাজারের একটি ছয়তলা বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে।
 
দগ্ধরা হলেন- শেখ রোমান (৩৫), তার স্ত্রী পিংকি আক্তার (৩২), ছেলে রুহান (৩) ও শ্যালক অপু (২৩)। 

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন,  রোমানের শরীরের ৭০ শতাংশ, পিংকির ৭৫, রুহানের ৩৫ ও অপুর ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। সবার অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধ রোমানের ভাই মোহাম্মদ মামুন জানান, ভোরে রান্না করতে গিয়ে গ্যাসের চুলায় ম্যাচ জ্বালাতেই আগুন ছড়িয়ে পড়ে। রোমানের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। তিনি একটি রিয়েল এস্টেট কোম্পানিতে চাকরি করেন। তিনি পরিবার নিয়ে রায়েরবাজারের ওই বাসায় ভাড়ায় থাকতেন।

আরও পড়ুন

×