ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

চতুর্থবারের মতো ‘গ্র্যান্ড ইফতার বাজার’ আয়োজন করল ফুডপ্যান্ডা

চতুর্থবারের মতো ‘গ্র্যান্ড ইফতার বাজার’ আয়োজন করল ফুডপ্যান্ডা
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ২২:৩৯

টানা চতুর্থবারের মতো ‘গ্র্যান্ড ইফতার বাজার’ আয়োজন করেছে ফুডপ্যান্ডা। এবারো এই আয়োজনে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিভিন্ন রেস্টুরেন্টের পাশাপাশি দেশের নামকরা ও জনপ্রিয় বিভিন্ন রেস্টুরেন্টকে এক ছাদের নিচে আনা হয়েছে। 

গত ২০ ফেব্রুয়ারি বনানীর সোয়াট ফিল্ডে এই ইফতার বাজারের উদ্বোধন করেন ফুডপ্যান্ডা বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আম্বারীন রেজা এবং জুবায়ের বি এ সিদ্দিকী।

এবারের আয়োজনে অংশ নিয়েছে বিউটি লাচ্ছি ও ফালুদা, ডিসেন্ট পেস্ট্রি শপ, রাতের কাবাব, মুসলিম সুইটস, তার্কা, টার্কিশ আদানা কাবাব, মাস্টারশেফ সুবরাত আলী, হাজী বিরিয়ানি, ট্রাই স্টেট ইটারি এবং ইফতারওয়ালা।

গ্রাহকরা ফুডপ্যান্ডা অ্যাপের মাধ্যমে হোম ডেলিভারি বা পিকআপের অর্ডার দিয়ে এসব ঐতিহ্যবাহী ইফতার সংগ্রহ করতে পারবেন। এছাড়া পরিবার ও বন্ধুরা মিলে যাতে একসাথে ইফতার উপভোগ করতে পারেন এজন্য ফুডপ্যান্ডার এই আয়োজনে ১২০ জন গ্রাহকের জন্য বসে ইফতার করার (ডাইন-ইন) ব্যবস্থা রাখা হয়েছে।

ফুডপ্যান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আম্বারীন রেজা বলেন, “বাংলাদেশে বড় হওয়ার সুবাদে রমজান আমার কাছে সব সময়ই একটা উৎসব। ছোটবেলায় মায়ের সঙ্গে ইফতার তৈরিতে সাহায্য করা, আর বাবার সঙ্গে দোকান থেকে প্রিয় জিলাপি, হালিম, ঘুগনি আর রোল কিনে আনার কথা এখনও খুব করে মনে পড়ে। এই সাধারণ পারিবারিক রীতিগুলোই রমজান মাসটিকে আমার কাছে বিশেষ করে তুলত। 

তিনি বলেন, সময়ের সঙ্গে ঢাকার জীবনযাত্রা বদলেছে। প্রতিদিন বিভিন্ন জনপ্রিয় জায়গায় গিয়ে ইফতার কেনা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আবার পরিবারের সঙ্গে সেই আগের মতো ইফতার প্রস্তুতির সময়ও অনেকের হাতে থাকে না। এই প্রেক্ষাপটে গ্র্যান্ড ইফতার বাজারের চতুর্থ আয়োজন শুরু করছি আমরা। আমাদের এই আয়োজন গ্রাহকদের ভালো লাগবে এবং সবার রমজান বরকতময় হবে এটাই প্রত্যাশা।

ফুডপ্যান্ডা বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের বি এ সিদ্দিকী বলেন, ব্যক্তিগতভাবে আমার কাছে ইফতার মানেই কৃতজ্ঞতা প্রকাশ আর সবার সাথে মিলিত হওয়ার সুযোগ। ইফতার আমাদের জীবনের নানা প্রাপ্তির কথাও মনে করিয়ে দেয়। গত কয়েক বছরে গ্র্যান্ড ইফতার বাজার অভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে এক জায়গায় মিলিত হওয়ার একটি প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। চতুর্থ বছরেও আমাদের চেষ্টা থাকবে বিশেষ এই মাসে যাতে আমাদের ঐতিহ্য আর সামাজিক বন্ধন আরও মজবুত হয়।

এবারের গ্র্যান্ড ইফতার বাজারের পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে রয়েছে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস (অ্যামেক্স)। সহযোগী পার্টনার হিসেবে আছে কোকাকোলা, ডেটল, হারপিক, বেলিসিমো প্রিমিয়াম আইসক্রিম এবং টিএমএসএস এলপিজি। 

পবিত্র রমজান মাস শেষ হওয়া পর্যন্ত এই ইফতার বাজার চলবে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×