ঢাবির মনিরামপুর উপজেলা সমিতির নবীনবরণ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনিরামপুর উপজেলা সমিতি মুক্তেশ্বরির নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:২৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত যশোরের মনিরামপুর উপজেলা সমিতি ‘মুক্তেশ্বরি’র নবীনবরণ, বিদায়ী সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি অনুষদের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে অতিথি ছিলেন যশোর-৫ আসনের (মনিরামপুর) সংসদ সদস্য গাজী এনামুল হক। সমিতির সভাপতি তানবীরুল ইসলাম নাঈমের সভাপতিত্বে এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা বক্তব্য দেন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া ১২ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ইমরান হোসেন।
গাজী এনামুল হক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানসম্পন্নভাবে গড়তে পারলেই জাতির জন্য কল্যাণকর হবে।
সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- ঢাকা বিশ্ববিদ্যালয়
- মনিরামপুর
