ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে ঢাকায় মিরসরাইবাসীর ইফতার ও দোয়া মাহফিল

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে ঢাকায় মিরসরাইবাসীর ইফতার ও দোয়া মাহফিল
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬ | ১৭:২৭ | আপডেট: ০৮ মার্চ ২০২৬ | ১৮:৫৫

রাজধানী ঢাকায় বসবাসরত চট্টগ্রামের মিরসরাই উপজেলার মানুষের উদ্যোগে প্রথমবারের মতো পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‘শিকড়ের টানে, মিরসরাইয়ের মৈত্রী বন্ধনে’ প্রতিপাদ্যে শুক্রবার ধানমন্ডির একটি রেস্তোরাঁয় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ঢাকায় কর্মরত মিরসরাই উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল একসময় মিরসরাইবাসীর মিলনমেলায় পরিণত হয়।

আইটি বিশেষজ্ঞ মাইনুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডা. বদরুল হায়দার চৌধুরী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, দৈনিক খবরের কাগজের অনলাইন বিভাগের শিফট ইনচার্জ সালেক নাছির উদ্দিন, কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ জয়নাল আবেদীন, আজকের পত্রিকার মার্কেটিং বিভাগের প্রধান সাংবাদিক সিরাজুল ইসলাম সুমন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পরিচালক দিলরুবা আক্তার, সিএন্ডএফ ব্যবসায়ী শাহাদাত হোসেন, মন্ট্রিয়াল অ্যাপারেলস লিমিটেডের মার্চেন্ডাইজিং ম্যানেজার আবদুল্লাহ আল মামুন চৌধুরী, প্রথম আলোর ডিজিটাল বিজনেস বিভাগের উপ-ব্যবস্থাপক সেলিম উদ্দিন রিয়াদ এবং মিরসরাই কণ্ঠের সম্পাদক মো. শামসুদ্দিন শামস প্রমুখ।

বক্তারা বলেন, নিজ এলাকার মানুষের মধ্যে আত্মিক বন্ধন জোরদার করা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি অরাজনৈতিক, সুসংগঠিত প্ল্যাটফর্ম গঠন জরুরি। তারা জানান, ঈদের পর আলোচনার মাধ্যমে সম্ভাব্য সংগঠনের নাম নির্ধারণ, একটি কমিটি গঠন এবং কার্যালয় স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এমন একটি প্ল্যাটফর্ম গড়ে উঠলে ঢাকায় বসবাসরত মিরসরাইবাসীর মধ্যে যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে বলে তারা মত দেন। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন ও কল্যাণে—বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্যখাতে—সম্মিলিত উদ্যোগ গ্রহণের সুযোগ তৈরি হবে বলেও উল্লেখ করেন বক্তারা।

শেষে আয়োজকেরা ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বড় পরিসরে করার আশাবাদ ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×