নারী পেশাজীবীদের অংশগ্রহণে ইস্টার্ন ব্যাংকের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | ২১:৪৭
নারী পেশাজীবীদের অংশগ্রহণে ইস্টার্ন ব্যাংকের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
রাজধানীতে ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) প্রধান কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়।
অনুষ্ঠানে কর্মক্ষেত্র ও সমাজে নারীদের সাফল্য, নেতৃত্ব এবং গুরুত্বপূর্ণ অবদানকে সম্মাননা জানানো হয়। ব্যাংকের বিভিন্ন স্তরের নারী কর্মীরা অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এছাড়াও চারজন বিশিষ্ট নারী পেশাজীবী অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা শেয়ার করেন। তারা হলেন- প্যারাগন গ্রুপের চেয়ারম্যান ইয়াসমিন রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন শু মেইলা হোসেন, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।
- বিষয় :
- নারী দিবস
