ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হাজারীবাগে বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যা

হাজারীবাগে বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৯ | ১২:১৮

রাজধানীর হাজারীবাগের রায়েরবাজারে সাকিব ভুঁঁইয়া নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। সাকিবকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএর ছাত্র।

সাকিবের মা শিরিন আক্তার জানান, রায়েরবাজারের জাফরাবাদ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন সাকিব। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। তার স্বামী আবদুর রহিম ভুঁইয়াও নামাজ পড়তে গিয়েছিলেন। সাকিব তার ঘরে ঘুমিয়ে ছিলেন। পরে বাসায় ফিরে তারা সাকিবের ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ হলে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে দেখেন, ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস দিয়েছেন সাকিব।

কী কারণে সাকিব আত্মহত্যা করেছেন তা নিশ্চিত হতে পারেননি স্বজনরা। তবে তিনি লেখাপড়াসহ বিভিন্ন বিষয়ে মানসিক অবসাদে ভুগছিলেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের এএসআই আবদুল খান জানান, ময়নাতদন্তের জন্য সাকিবের দেহ মর্গে রাখা হয়েছে। শনিবার আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

×