ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ডিএমপির সমন্বয় সভা

পহেলা বৈশাখে রাজধানীতে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

পহেলা বৈশাখে রাজধানীতে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ | ২০:৫৫

বাংলা নববর্ষ ১৪৩৩ ও পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে রাজধানীতে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারে সমন্বয় সভা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বুধবার সকালে ডিএমপির সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

ভারপ্রাপ্ত কমিশনার বলেন, প্রতি বছরের মতো এবারও পহেলা বৈশাখে ঢাকা মহানগরীতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা অনুষ্ঠান হবে। এবার পহেলা বৈশাখে বিগত বছরগুলোর তুলনায় জনসমাগম অনেক বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। এ প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে। একই সঙ্গে একটি সুপরিকল্পিত ট্রাফিক ব্যবস্থা বাস্তবায়নে কাজ চলছে।

সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটের প্রতিনিধি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তার উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×