ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মৌচাক ফ্লাইওভার থেকে পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার

মৌচাক ফ্লাইওভার থেকে পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ | ১৬:২৪

রাজধানীর মৌচাক মোড় এলাকায় ফ্লাইওভারের ওপর থেকে সম্পূর্ণ দগ্ধ অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পুরুষ নাকি নারী সনাক্ত করা যায়নি। 

রোববার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

শাহজাহানপুর থানার এস আই মোহাম্মদ মেহেদী হাসান সরকার বলেন, আমরা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে রাত দেড়টার দিকে মৌচাক মোড় ফ্লাইওভারের ওপর থেকে সম্পূর্ণ দগ্ধ অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, আমরা যেহেতু সম্পূর্ণ পোড়া অবস্থায় পেয়েছি, পুরুষ অথবা নারী সনাক্ত করা যায়নি। ডিএনএ নমুনার মাধ্যমে পুরুষ বা নারী বিষয়টি সনাক্ত করা যাবে বলেও জানান তিনি। 

আরও পড়ুন

×