ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মুক্ত আসর ও আমিই নজরুলের আয়োজনে ‘বৈশাখ মঙ্গল উৎসব’

মুক্ত আসর ও আমিই নজরুলের আয়োজনে ‘বৈশাখ মঙ্গল উৎসব’
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬ | ২০:২১

সাংস্কৃতিক সংগঠন ‘মুক্ত আসর’ এবং ‘আমিই নজরুল’ এর আয়োজনে ‘বৈশাখ মঙ্গল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। পহেলা বৈশাখের বিকেলে রাজধানীর ধানমন্ডিতে ওই উৎসবে গান, কবিতার পরিবেশনার পাশাপাশি আলোচনা হয়েছে বলে আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উৎসবে বক্তব্য দেন ভূ-পর্যটক ও লেখক মহুয়া রউফ, মুক্ত আসরের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদসহ প্রমূখ।

মহুয়া রউফ বলেন, ঘোরায়া পরিবেশে এটি অসাধারণ একটি আয়োজন। 

আবু সাঈদ বলেন, বৈশাখের প্রথম দিনে আমরা আয়োজন করেছি মঙ্গল উৎসব। আমরা চাই, বাংলাদেশের মানুষের মঙ্গল। অসাম্প্রদায়িক চেতনার, মানুষের মধ্যে মানুষের ভেদাভেদ দূর হোক, মানুষের মধ্যে বয়ে আসুক মঙ্গল। মুক্ত আসর ও আমিই নজরুল আমরা সেই বোধকে ধারণ করি এবং তা ছড়িয়ে দেওয়ার জন্য নিরলস কাজ করছি। আমরা আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে চাই নজরুলের সাম্যবাদী আদর্শ ও চেতনা।

আমিই নজরুলের শিল্পী গণেশ চন্দ্র মন্ডল ‘একখানা মেঘ ভেসে এলো আকাশ’ ও ‘পাহাড়ের ওপারে নিশিথ রাত্রি’ ইশরাত জাহান ‘একী অপরুপ রূপে মা তোমায়’, ‘নদীর নাম সই অঞ্জনা নাচে তীরে খঞ্জনা’ পরিবেশন করেন।

মুক্ত আসরের সাংস্কৃতিক সম্পাদক শায়লা রহমান ‘এল এলরে বৈশাখ, ঝড় এল এলরে’, ‘এই স্বর্ণালী সুন্দর সন্ধ্যায়’ এবং মুক্তবন্ধু তাসনুভা হক ‘আমি ওপার হয়ে বসে আছি’ ও ‘মোরা একটি বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান’ গান পরিবেশন করেন।

কাজী নজরুল ইসলামের ‘কালবৈশাখী’ কবিতাটি আবৃত্তি করেন আমিই নজরুলের আইরিন সুলতানা ও পল্লী কবি জসীম উদ্‌দীনের ‘আমার বাড়ি’ কবিতাটি মুক্ত আসরের ইয়াতুননেসা রুমা আবৃত্তি করেন।

সমবেত কণ্ঠে ‘এসো হে বৈশাখ এসো এসো’ গানটির মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্ত আসরের যুগ্ম সাধারণ সম্পাদক আয়শা জাহান নূপুর।

আয়োজনে সহযোগিতা ছিল স্বপ্ন ৭১, কাঠবিড়ালি প্রকাশন ও বইবিষয়ক পত্রিকা বইচারিতা।

আরও পড়ুন

×