ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আজ রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে

আজ রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ | ১৪:২৪ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ | ১৪:৪৭

রাজধানী ঢাকার আশকোনা, উত্তরখান, দক্ষিণখান, উত্তরা, কসাইবাড়ি, প্রেমবাগান, কাওলা, বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ দেখা দেবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আশকোনা এলাকায় জরুরি ভিত্তিতে মেরামত কাজ শুরু করা হয়েছে। এ কারণে আজ দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত আশকোনা, উত্তরখান, দক্ষিণ খান, উত্তরা, কসাইবাড়ি, প্রেমবাগান, কাওলা, বিমানবন্দরসহ আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

সংস্থাটি আরও জানায়, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার চেষ্টা চলছে। কাজ শেষ হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

এদিকে মেরামত চলাকালে সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারীদের রান্না ও দৈনন্দিন কাজে সাময়িক ভোগান্তির আশঙ্কা রয়েছে। এ জন্য গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আরও পড়ুন

×