ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

গুলশানে বিদেশি নাগরিকের রহস্যজনক মৃত্যু

গুলশানে বিদেশি নাগরিকের রহস্যজনক মৃত্যু
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ | ১৪:৪১

রাজধানীর গুলশানে শামীম সালিম কাসিম (৬৭) নামে এক ভারতীয় নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে তাকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সকাল ৯টা ৪২ মিনিটে শামীম সালিম কাসিমকে ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মেডিকেল সার্টিফিকেটে মৃত্যুর পর তাকে হাসপাতালে নেওয়া হয় বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া মরদেহের মুখে আঘাতের চিহ্নের কথা বলা হয়েছে। বিশেষ করে মুখে কালচে-বেগুনি দাগ ও ফোলাভাব এবং চোখের চারপাশে রক্তজমাটের মতো চিহ্ন পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, ওই নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান বলেন, ‘আমরা শুনেছি একজন বিদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে প্রকৃতপক্ষে কীভাবে মারা গেছে সে বিষয়ে এখনই নিশ্চিত করে বলতে পারছি না। তদন্তে বিস্তারিত জানা যাবে।’

আরও পড়ুন

×