ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বেতারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মুক্তিযোদ্ধা আবু নওশের মারা গেছেন 

বেতারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মুক্তিযোদ্ধা আবু নওশের মারা গেছেন 
×

আবু নওশের

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০২৬ | ০২:০৬ | আপডেট: ০৪ মে ২০২৬ | ১৯:১৮

বাংলাদেশ বেতারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, মুক্তিযোদ্ধা আবু নওশের ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর লালমাটিয়ার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

শুক্রবার বাংলাদেশ বেতারে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। দ্বিতীয় জানাজা শেষে লালমাটিয়ায় নিজ বাসভবনের কাছে তাঁকে দাফন করা হয়। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। 

আবু নওশের এর গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারায়। তাঁর বাবার নাম হোসেন, মায়ের নাম তাহমিনা খাতুন। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

মুক্তিযুদ্ধের সময় আবু নওশের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ‘শব্দসৈনিক’ হিসেবে বেতারের বিভিন্ন অনুষ্ঠান ও প্রচারণায় অংশ নিয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেন এবং স্বাধীনতার পক্ষে জনমত গঠনে ভূমিকা রাখেন। একই সঙ্গে তিনি মুক্তিযুদ্ধকালীন প্রচারণা ও অর্থ সংগ্রহ কার্যক্রমেও সক্রিয় ছিলেন।

বেতার অঙ্গনে তিনি দীর্ঘদিন নাটক, প্রযোজনা ও প্রশিক্ষণের সঙ্গে যুক্ত ছিলেন। বাংলাদেশ টেলিভিশনেও তিনি অভিনয়শিল্পী হিসেবে কাজ করেছেন। 

আরও পড়ুন

×