ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

স্বাস্থ্যসেবা মৌলিক অধিকার কেউ বঞ্চিত থাকবে না

জোবাইদা রহমান বললেন

স্বাস্থ্যসেবা মৌলিক অধিকার কেউ বঞ্চিত থাকবে না
×

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান গতকাল মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যা বিশিষ্ট আইসিইউর উদ্বোধন শেষে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন - সমকাল

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২৬ | ০৮:৪১

| প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, বরং প্রতিটি মানুষের মৌলিক অধিকার। দেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হলেও সরকার এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যাতে কোনো নাগরিক প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন। গতকাল মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আয়োজিত ‘স্বাস্থ্যসেবার সমতা প্রতিষ্ঠায় ঢাকা-১৭ এর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জোবাইদা বলেন, কড়াইল, ভাসানটেক ও সাততলা এলাকার বস্তিবাসীদের জন্য সর্বাত্মক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য। সরকারি হাসপাতালগুলো অতিরিক্ত চাপের মুখে রয়েছে, স্বাস্থ্যকর্মীরা নিরুৎসাহিত এবং অনেক ক্ষেত্রে বঞ্চিত। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে  সমতা ভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি।

এর আগে তিনি হাসপাতালের প্যাথলজি প্যাভিলিয়ন, গ্যাস্ট্রোলিভার সেন্টার এবং ৫০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন করেন। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান। বক্তব্য দেন- স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত প্রমুখ।

আরও পড়ুন

×