ফার্মগেটে মাইক্রোবাসে আগুন
×
ফার্মগেটে হঠাৎ একটি মাইক্রোবাসে আগুন ধরে যায় (ছবি-সংগৃহীত)
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ মে ২০২৬ | ১২:৪১
রাজধানীর ফার্মগেটে একটি মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার সকালে ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ একটি মাইক্রোবাসে আগুন ধরে যায়। এ সময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গাড়িটি পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
- বিষয় :
- ফার্মগেট
- মাইক্রোবাস
- আগুন
