ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

চলন্ত ট্রেনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবক

চলন্ত ট্রেনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবক
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২৬ | ০২:৫১

রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ওমর ফারুক ওরফে শাওন সরদার নামে এক যুবক আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দর রেলস্টেশন থেকে গাজীপুরে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, জরুরি বিভাগে চিকিৎসা চলছে আহত যুবকের। 

ভুক্তভোগীর শ্বশুর নাহিদ হাসান জানান, শাওন ফুটপাতে জুতার ব্যবসা করেন। শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর স্টেশন থেকে ট্রেনের ছাদে ওঠেন তিনি। এ সময় ৩-৪ জন ছিনতাইকারী তাকে ঘিরে ফেললে তিনি দৌড়ে ট্রেনের কামরার ভেতরে চলে আসেন। তখন যাত্রীবেশে ছিনতাইকারীরাও কামরায় ঢোকে। 

বিমানবন্দর স্টেশন পার হওয়ার পর ছিনতাইকারীরা তার কাছে টাকা ও মোবাইল ফোন দাবি করে। সেসব দিতে অস্বীকৃতি জানালে তারা শাওনকে পেটে ও মাথায় ছুরিকাঘাত করে। পরে তার কাছে থাকা তিন হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন

×