ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মাতুয়াইলে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

মাতুয়াইলে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৬ | ২১:৩৭ | আপডেট: ১১ মে ২০২৬ | ২২:১০

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কামিনী আক্তার (২৪) নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। 

সোমবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা সোয়া ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী শারমিন আক্তার বলেন, আমরা মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকার একটি পোশাক কারখানায় কাজ করি। অফিস ছুটির পর অটোরিকশায় ডেমরার কোনাপাড়ার বাসায় ফিরছিলাম। পথে অটোরিকশার চাকার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে কামিনী রিকশা থেকে ছিটকে পড়ে। আমরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সহকর্মীরা জানান, কামিনীর বিয়ে হয়েছিল। তবে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তারা আলাদা থাকতেন। কামিনীর গ্রামের বাড়ি ঝালকাঠি সদরের কলেজ রোডে। বাবার নাম কামরুল ইসলাম। 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে। তারা এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে।

আরও পড়ুন

×