ফারাক্কা লং মার্চের ৫০ বছর
ভারতের ‘পানি আগ্রাসনের’ বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান
জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় আলোচনা সভায়ং বক্তারা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ মে ২০২৬ | ১৯:৫৪
ফারাক্কা লং মার্চের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ভারতের ‘পানি আগ্রাসনের’ বিরুদ্ধে জাতীয়ভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা। তারা বলেন, ফারাক্কা বাঁধ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দীর্ঘমেয়াদি পরিবেশগত ও অর্থনৈতিক ক্ষতির কারণ হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে জাতীয় মুক্তি কাউন্সিল কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়কারী ফয়জুল হাকিমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মুহাম্মদ কাইয়ুম, মুঈনুদ্দীন আহমেদ, মিতু সরকার, মনোয়ারুল ইসলাম ও অ্যাডভোকেট আবুল কালাম প্রমুখ।
সভাপতির বক্তব্যে ফয়জুল হাকিম বলেন, ‘ভারত পানি আগ্রাসনের মাধ্যমে বাংলাদেশের জনগণকে চাপে রাখতে চায়। ফারাক্কা বাঁধ তার অন্যতম উদাহরণ। ১৯৭৫ সাল থেকে এ বাঁধের কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মরুকরণ বেড়েছে, ফসল উৎপাদন কমেছে এবং জীবিকা হারিয়ে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব বিবেচনায় নিয়েই মওলানা ভাসানী ১৯৭৬ সালে ঐতিহাসিক লং মার্চের কর্মসূচি গ্রহণ করেছিলেন। পানি ও পরিবেশের প্রশ্নকে রাজনৈতিক আন্দোলনের অংশ হিসেবে সামনে এনে তিনি কৃষকের স্বার্থ রক্ষার কথা বলেছিলেন এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন।’
ফয়জুল হাকিম বলেন, ‘দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হলে শ্রমিক-কৃষক ও নিপীড়িত জনগণের সরকার প্রতিষ্ঠার রাজনৈতিক সংগ্রাম জোরদার করতে হবে।’
- বিষয় :
- সভা
- ভারত
- বাংলাদেশ
- ফারাক্কা বাঁধ
