জীববৈচিত্র্য দিবসে পদযাত্রা ও চিত্র প্রদর্শনী
ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিসংলগ্ন সঞ্জীব চৌধুরী চত্বরে গতকাল শুক্রবার ‘বাংলাদেশের অদেখা জীববৈচিত্র্য’ শীর্ষক উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে এর আয়োজন করে বেঙ্গল পিস ফাউন্ডেশন -সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ মে ২০২৬ | ০৯:০০
| প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে রাজধানীতে পদযাত্রা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বেঙ্গল পিস ফাউন্ডেশন। গতকাল শুক্রবার দিনব্যাপী এ কর্মসূচির মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।
‘ওয়াক ফর বায়োডাইভারসিটি’ শিরোনামে সকালে রমনা পার্ক থেকে মিরপুরের বাংলাদেশ জাতীয় উদ্ভিদ উদ্যান পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া এ পদযাত্রায় সংগঠনটির সদস্য ও পরিবেশকর্মীরা অংশ নেন।
এদিকে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসংলগ্ন সঞ্জীব চৌধুরী চত্বরে ‘বাংলাদেশের অদেখা জীববৈচিত্র্য’ শীর্ষক উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে চারজন ওয়াইল্ডলাইফ আলোকচিত্রীর তোলা ১০০টি ছবি প্রদর্শিত হয়। কর্মসূচির সহ-আয়োজক ছিল ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)।
আয়োজনে উপস্থিত ছিলেন লেখক ও পর্বতারোহী ইকরামুল হাসান।
বেঙ্গল পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাসফিকুল হাসান বলেন, দেশের জীববৈচিত্র্য নানা কারণে হুমকির মুখে পড়েছে।
- বিষয় :
- জীববৈচিত্র্য
