ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঈদের দ্বিতীয় দিনে কোরবানি দিতে গিয়ে আহত ১৮

ঈদের দ্বিতীয় দিনে কোরবানি দিতে গিয়ে আহত ১৮
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২৬ | ১৮:০৪ | আপডেট: ২৯ মে ২০২৬ | ১৮:০৭

ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পশু কোরবানি করছেন মুসলমিরা। এদিন ঢাকায় কোরবানি দিতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১৮ জন। তাঁদের অনেকে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

এর আগের দিন বৃহস্পতিবার ঈদের দিন পশু কোরবানি দিতে গিয়ে ছুরি ও গরুর লাথি-গুঁতায় দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছিলেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর বা পঙ্গু হাসপাতাল) ভর্তি ও চিকিৎসা দিতে হয়।

শুক্রবার পঙ্গু হাসপাতালের তথ্য বলছে, পশু কোরবানিসংক্রান্ত কারণে আহত হয়ে গত রাত ১২টার পর থেকে বিকেল ৩টা পর্যন্ত ১৮ জন রোগীকে চিকিৎসা দিয়েছেন তাঁরা।

এদিন রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগ ঘুরে আহত হয়ে চিকিৎসা নিতে আসা রোগীদের চিত্র দেখা গেছে।

নিটোরের অর্থোপেডিক, স্পাইন অ্যান্ড ট্রমা সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট (অর্থো-সার্জারি) ডা. নির্মল কান্তি বিশ্বাস বলেন, ‘ঈদের আগের রাত ও প্রথম দিনে ১৪২ জন কোরবানিসংক্রান্ত আহত রোগী এসেছেন। সব রোগীর কাটিং ইনজুরি, আঘাতপ্রাপ্ত ইনজুরি। আর গত রাত ১২টার পর থেকে শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত পশু কোরবানি দিতে গিয়ে আঘাতপ্রাপ্ত ১৮ জন রোগী আমাদের এখানে চিকিৎসা নিতে এসেছেন।’ 

আরও পড়ুন

×