রাজধানীর শহীদ জিয়া মহিলা কলেজের সভাপতি হলেন সাঈদুল হোসেন সাহেদ
সাঈদুল হোসেন সাহেদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২৬ | ২১:২৬ | আপডেট: ৩০ মে ২০২৬ | ২১:৩৮
রাজধানীর পল্লবীতে অবস্থিত শহীদ জিয়া মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে সাঈদুল হোসেন সাহেদকে মনোনয়ন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এ সংক্রান্ত মনোনয়ন প্রদান করা হয়।
সাঈদুল হোসেন সাহেদ একজন সাংবাদিক, শিক্ষানুরাগী ও সংগঠক। তিনি বাংলাদেশ সংবাদপত্র ফাউন্ডেশনের সভাপতি এবং আজকাল পত্রিকার সম্পাদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রথম জাতীয় চলচ্চিত্র উৎসব কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ডাকসু সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক থাকাকালে জাতীয় ছাত্র কনভেনশনের আয়োজনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি।
তিনি দৈনিক দিনকাল পত্রিকায় সাব-এডিটর হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের দৃষ্টিকোণ অনুষ্ঠানের গবেষক ছিলেন। তিনি ২০০৭ সালে মিরপুর বাংলা স্কুলের শিক্ষানুরাগী সদস্য মনোনীত হন। এরপর প্রতিষ্ঠানটি উচ্চ মাধ্যমিক কলেজে উন্নীত হয়।
সাঈদুল হোসেন সাহেদ বর্তমানে বাংলাদেশ সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত।
