ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ২২:৪৩

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা অনুষ্ঠিত হবে ১০ জুলাই। দিনব্যাপী এ আয়োজনে কলেজের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ নেওয়া হবে। মঙ্গলবার আয়োজক কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. কামরুল হাসানের পৃষ্ঠপোষকতা এবং উপাধ্যক্ষ অধ্যাপক মিটুল চৌধুরীর সহযোগিতায় মিলনমেলার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেবেন।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে থাকবে জাতীয় পতাকা উত্তোলন, প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণ, ব্যাচভিত্তিক পরিচিতি ও স্মৃতিচারণ, অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনসংক্রান্ত আলোচনা, র‍্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

আয়োজক কমিটি জানায়, মিলনমেলার মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি আরও জোরদার হবে। একই সঙ্গে কলেজের উন্নয়ন ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সাবেক শিক্ষার্থীদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

মিলনমেলায় অংশ নিতে আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীদের অনলাইনে নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে। নিবন্ধন করা যাবে gbcreunion.com ওয়েবসাইটে।

আরও পড়ুন

×