ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

আন্তর্জাতিক রক্তদাতা দিবসে রক্তদান কর্মসূচি ইউএস-বাংলার

আন্তর্জাতিক রক্তদাতা দিবসে রক্তদান কর্মসূচি ইউএস-বাংলার
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২৬ | ১৮:৪২

আন্তর্জাতিক রক্তদাতা দিবস উপলক্ষ্যে নিজেদের কর্মীদের নিয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে দেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।  

বৃহস্পতিবার বেসরকারি এ বিমান সংস্থার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমকালকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

ইউএস বাংলার মহাব্যাবস্থাপক জসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, আগামী রোববার থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় রাজধানীর উত্তরায় অবস্থিত এয়ারলাইন্সের কর্পোরেট অফিসে এ কর্মসূচি পালন করা হবে।

জানা যায়, মানবিক দায়বদ্ধতা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জীবনরক্ষাকারী স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। কর্মসূচির শুরুতে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হবে। 

সেমিনারে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মেডিকেল সার্ভিস টিম এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের প্রতিনিধিরা রক্তদানের গুরুত্ব, নিরাপদ রক্তের প্রয়োজনীয়তা, থ্যালাসেমিয়া রোগীদের জন্য নিয়মিত রক্ত সরবরাহ নিশ্চিতকরণ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন।

সেমিনার শেষে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালিত হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ কর্মসূচির মাধ্যমে ইউএস-বাংলা এয়ারলাইন্সের কর্মীরা মানবিক সহায়তা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন বলে আশা করা হচ্ছে। 

আরও পড়ুন

×