ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

৩ ঘণ্টা পর পোশাক শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

৩ ঘণ্টা পর পোশাক শ্রমিকদের অবরোধ প্রত্যাহার
×

সড়কে বসে পড়েন আন্দোলনকারী শ্রমিকরা। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ১৫:২৭ | আপডেট: ১৬ জুন ২০২৬ | ১৫:২৭

প্রায় তিন ঘন্টা পর মহাখালী-তেজগাঁও সংযোগ সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন পোশাক শ্রমিকরা। এর আগে মঙ্গলবার সকাল ১০টার দিকে বকেয়া বেতন, অর্জিত ছুটির অর্থসহ ৭ দফা দাবিতে সড়ক অবরোধ করেন তারা। 

অবরোধের ফলে ফলে সড়কটির দুই পাশে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে সাধারণ যাত্রী ও অফিসগামী মানুষ চরম ভোগান্তিতে পড়ে। 

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়,শত শত গার্মেন্টস শ্রমিক মহাখালী ও তেজগাঁও সংযোগ সড়কের ওপর বসে পড়েন। শ্রমিকদের এই আকস্মিক অবরোধের কারণে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

বিক্ষোভরত গার্মেন্টস শ্রমিকরা তাদের পাওনা আদায়ে ৭টি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করেন। তাদের দাবিগুলো হলো—

১. চলতি বছরের গত মে মাসের বকেয়া বেতন অবিলম্বে পরিশোধ করতে হবে।
২. ২০২৫ সালের অর্জিত ছুটির টাকা প্রদান করতে হবে।
৩. ডিসেম্বর-২০২৫ এর বকেয়া এরিয়া বিলের টাকা বুঝিয়ে দিতে হবে।
৪. নোটিশ পে-বিল পরিশোধ করতে হবে।
৫. প্রচলিত শ্রম আইন অনুযায়ী পরবর্তী ৪ মাস তথা ১২০ দিনের বেতন-ভাতা অগ্রিম পরিশোধ করতে হবে।
৬. শ্রম আইন অনুসরণ করে সব শ্রমিক-কর্মচারীর সার্ভিস বেনিফিট ১০০ শতাংশ পরিশোধ করতে হবে।
৭. শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি (যেমন: পুলিশি মামলা, হুমকি, ভয়ভীতি প্রদর্শন কিংবা শারীরিক ও মানসিক অত্যাচার) করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।  

তেজগাঁও থানার ওসি মাহবুবুর রহমান সমকালকে জানান, সকাল ১০টার পরপরই শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে তেজগাঁও-মহাখালী সড়কের লাভ রোড সংলগ্ন পয়েন্টে নামেন। 

আরও পড়ুন

×