ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ধানমন্ডি ৩২-এ নিরাপত্তা জোরদার

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ধানমন্ডি ৩২-এ নিরাপত্তা জোরদার
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২৬ | ১৪:০৮

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শেখ মুজিবুর রহমানের বাসভবনের সামনের সড়কের উভয় প্রান্তে পুলিশের কাঁটাতারের ব্যারিকেড স্থাপন করা হয়।

এর ফলে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে সাধারণ মানুষের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

ঘটনাস্থলে দায়িত্ব পালনরত ধানমন্ডি থানার এসআই সাব্বির জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বেলা সাড়ে ১২টার দিকে ব্যারিকেড স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন

×