ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ১৫:৫৫ | আপডেট: ২৩ জুন ২০২৬ | ১৬:০২

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। 

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি। 

এতে বলা হয়, রমনা থানা ২ জন, শাহবাগ ১ জন, ধানমন্ডি থানা ২ জন, হাজারীবাগ ২ জন, বংশাল ১ জন, সূত্রাপুর ১ জন, পল্টন ১ জন, তেজগাঁও ২ জন, শিল্পাঞ্চল ১ জন, মিরপুর ৩ জন, পল্লবী ১ জন ও কাফরুল থানা পুলিশ ১ জনকে গ্রেপ্তার করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর ১২টি থানার অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সর্বমোট ১৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

×