ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার 

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার 
×

সাজেদুল ইসলাম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ১১:৪২ | আপডেট: ২৪ জুন ২০২৬ | ১৩:৫০

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকাল ৭টায় রাজধানীর বনানীর বাসা থেকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। সমকালকে তিনি বলেন, শ্রম আদালতের একটি মামলায় সাজেদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এর ভিত্তিতে বনানীর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের পর সাজেদুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন

×