ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

বিশ্ব মোটরসাইকেল দিবসে রাজধানীতে ইয়ামাহা রাইডার্স ক্লাবের বর্ণাঢ্য র‍্যালি

বিশ্ব মোটরসাইকেল দিবসে রাজধানীতে ইয়ামাহা রাইডার্স ক্লাবের বর্ণাঢ্য র‍্যালি
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ২২:২৮ | আপডেট: ২৪ জুন ২০২৬ | ২২:৩০

বিশ্ব মোটরসাইকেল দিবস ও ফিফা বিশ্বকাপ উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেছে ইয়ামাহা রাইডার্স ক্লাব, ঢাকা। গত ২১ জুন অনুষ্ঠিত এ র্যা লিতে ৫০০-এর বেশি বাইকার তাদের প্রিয় ইয়ামাহা মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করেন।

দুপুরের পর থেকেই রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় বাইকারদের মিলনমেলায় পরিণত হয় র‍্যালিস্থল। ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা নিজ নিজ পছন্দের দলের জার্সি ও পতাকা নিয়ে উৎসবমুখর পরিবেশে অংশ নেন এ আয়োজনে।

ক্লাবের সদস্যদের মতে, এটি শুধু একটি র‍্যালি নয় বরং বাইকারদের মধ্যে ঐক্য, বন্ধুত্ব, ভালোবাসা ও আবেগের এক অনন্য উদযাপন। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×