ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

আইটিইটির সভাপতি এনায়েত ও মহাসচিব নিক্সন

আইটিইটির সভাপতি এনায়েত ও মহাসচিব নিক্সন
×

এনায়েত হোসেন ও হাফিজুর রহমান নিক্সন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ১৯:০০

প্রকৌশলী এনায়েত হোসেনকে সভাপতি ও প্রকৌশলী এ এস এম হাফিজুর রহমান নিক্সনকে মহাসচিব নির্বাচিত করে দ্য ইন্সটিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টসের (আইটিইটি) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ১৫তম নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে সভাপতি ও মহাসচিবসহ কার্যনির্বাহী পরিষদের ২৭টি পদের সবগুলোতেই বিএনপিপন্থি টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

রোববার নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে। এ সময় নবনির্বাচিত নেতারা সবাইকে সঙ্গে নিয়ে আইটিইটিকে আরও শক্তিশালী, আধুনিক ও গতিশীল সংগঠন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

এর আগে শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যাম্পাসে ২৭টি পদের মধ্যে ২৫টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ২ হাজার ৬০০ ভোটারের মধ্যে ১ হাজার ৬৯০ জন ভোট দেন। গণনা শেষে ফলাফল ঘোষণা করেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা।
 
এবারের নির্বাচনে দুটি প্যানেল থেকে মোট ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে প্রকৌশলী এনায়েত হোসেন সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন। মহাসচিব পদে প্রকৌশলী এ এস এম হাফিজুর রহমান নিক্সন এবং সিনিয়র সহসভাপতি পদে প্রকৌশলী সুমায়েল মল্লিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নবনির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন— সহসভাপতি: প্রকৌশলী মিঞা মোহাম্মদ মাইনুল ইসলাম পলাশ, প্রকৌশলী মোহাম্মদ শাহিনুল হক ও প্রকৌশলী আব্দুস সালাম; যুগ্ম মহাসচিব: প্রকৌশলী সাজেদুল হক শালুক ও প্রকৌশলী রেজাউল করিম রেজা; সাংগঠনিক সম্পাদক: প্রকৌশলী মোহাম্মদ মইদুল ইসলাম; কোষাধ্যক্ষ: প্রকৌশলী জাহিদুর রহমান আনিস; শিক্ষা ও সাহিত্য সম্পাদক: প্রকৌশলী ফয়সাল হোসেন; সহ শিক্ষা ও সাহিত্য সম্পাদক: প্রকৌশলী তাসবিদুল ইসলাম দিপু; প্রচার ও প্রকাশনা সম্পাদক: প্রকৌশলী চন্দ্র শেখর দাশ; সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক: প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন; ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: প্রকৌশলী এ এস এম আসিক ইসতিয়াক; সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন; আন্তর্জাতিক সম্পাদক: প্রকৌশলী জহিরুল ইসলাম; নিয়োগ ও বিনিয়োগ সম্পাদক: প্রকৌশলী আরিফুর রহমান খান জিসান; সমাজকল্যাণ সম্পাদক: প্রকৌশলী আরফান আলী পিকে; সহ সমাজকল্যাণ সম্পাদক: প্রকৌশলী মাহমুদুল ইসলাম সাদ্দাম; দপ্তর সম্পাদক: প্রকৌশলী ফারুকুল ইসলাম জনি; মহিলা সম্পাদক: প্রকৌশলী পৃথ্বিলা কামাল এবং নির্বাহী সদস্য: প্রকৌশলী শরীফুল আমিন, প্রকৌশলী সাইদুর রহমান রবিন, প্রকৌশলী খালিদুল ইসলাম মিথুন, প্রকৌশলী মঞ্জুস সাত্তার মো. রাসেল ও প্রকৌশলী মুহাম্মদ উল্লাহ-আল ফেসানী।

আরও পড়ুন

×