ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

তিন সরকারি হাসপাতালে আটক ১২ দালালের সাজা

তিন সরকারি হাসপাতালে আটক ১২ দালালের সাজা
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ২৩:১০

রাজধানীর শেরেবাংলা নগর এলাকার তিনটি সরকারি হাসপাতাল থেকে দালাল চক্রের আটজনকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং চারজনকে অর্থদণ্ড দিয়েছেন র‍্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত। সোমবার তাদের এই সাজা দেওয়া হয়।

র‍্যাব জানায়, সোমবার সকাল ৯টা থেকে তারা অভিযান শুরু করে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) থেকে দালাল চক্রের ১২ জনকে আটক করা হয়। তাদের মধ্যে আটজন বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও চারজন অর্থদণ্ড পান।

র‍্যাব বলছে, সংঘবদ্ধ দালাল শেরেবাংলা নগর এলাকার তিনটি সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর ভালো সেবা দেওয়ার আশ্বাস দিয়ে বেসরকারি হাসপাতালে পাঠিয়ে থাকে। নানা প্রলোভন দেখিয়ে কৌশলে রোগীর লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিত তারা। এসব ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচার হওয়ার পরও চক্রটি অপতৎপরতা চালাতে থাকে। রোগীদের দালালমুক্ত পরিবেশে সেবা প্রাপ্তি নিশ্চিত করতে র‍্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আরও পড়ুন

×