শ্যামপুর থানা থেকে লুণ্ঠিত পিস্তল পাওয়া গেল চকবাজারে
উদ্ধার করা পিস্তল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ১৭:৩৫ | আপডেট: ০৫ জুলাই ২০২৬ | ১৭:৫৪
পুরান ঢাকার চকবাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত একটি পিস্তল উদ্ধার করেছে র্যাব-১০। সোমবার রাত সোয়া ১১টার দিকে লালবাগ কেল্লার মোড় জলাপট্টি এলাকার কাজল মিয়া নামের এক ব্যক্তির তিনতলা ভবনের নিচতলায় পলিথিন কারখানা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।
কারখানার মেশিনের নিচে অস্ত্রটি লুকানো ছিল। রোববার র্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
র্যাব বলছে, পিস্তলটি ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত সহিংস ঘটনায় রাজধানীর শ্যামপুর থানা থেকে লুণ্ঠন করা হয়েছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় পিস্তলটি হস্তান্তর করা হবে।
র্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
- বিষয় :
- পিস্তল
- অস্ত্র উদ্ধার
- পুলিশ
