ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে চালু হলো নিও পেড জোন

ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে চালু হলো নিও পেড জোন
×

উদ্বোধনী অনুষ্ঠানে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমদ দাউদ, বিভিন্ন বিভাগের পরামর্শক, চিকিৎসক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ১৬:১৬ | আপডেট: ০৬ জুলাই ২০২৬ | ১৬:১৭

নবজাতক ও শিশুদের জন্য আরও নিরাপদ, আধুনিক এবং আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল আনুষ্ঠানিকভাবে নিও পেড জোন উদ্বোধন করেছে। এ ইউনিটের উদ্বোধন করেন ল্যাবএইড গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ডা. এ. এম. শামীম।

নবজাতক ও শিশুদের বিশেষায়িত চিকিৎসার জন্য পরিকল্পিত এ অত্যাধুনিক ইউনিটে রয়েছে নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ), ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) এবং শিশুদের স্থানান্তরকালীন শয্যা (ট্রানজিশনাল পেডিয়াট্রিক বেডস)। এসব সুবিধার মাধ্যমে নবজাতকের নিবিড় পরিচর্যা, সময়োপযোগী চিকিৎসা এবং সমন্বিত স্বাস্থ্যসেবা আরও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হবে।

ল্যাবএইড কর্তৃপক্ষ জানায়, নতুন এ উদ্যোগ নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক মান প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি অঙ্গীকারের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আধুনিক প্রযুক্তি, দক্ষ চিকিৎসক এবং রোগীকেন্দ্রিক সেবার সমন্বয়ে ভবিষ্যতেও নিরাপদ, উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।

উদ্বোধনী অনুষ্ঠানে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমদ দাউদ, বিভিন্ন বিভাগের পরামর্শক, চিকিৎসক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×