চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি মোবারক, সম্পাদক সবুজ
মো. ফেরদাউস মোবারক ও জিয়াউল হক সবুজ।
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ২২:৪৮
ঢাকায় কর্মরত চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের সংগঠন চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা (সিজেএফডি)-এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডেইলি টাইমস অব বাংলাদেশের চিফ নিউজ এডিটর মো. ফেরদাউস মোবারক। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের বিজনেস এডিটর জিয়াউল হক সবুজ।
এ ছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম। নবনির্বাচিত নেতাদের নেতৃত্বে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
গত ৮ জুলাই রাজধানীর একটি রেস্তোরাঁয় সংগঠনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকার বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কর্মরত চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের ভোটে নতুন এই কমিটি নির্বাচিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি ও দৈনিক খবরের কাগজের সিটি এডিটর আব্দুল্লাহ আল মামুন। নির্বাচন পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও লাইফ টিভির সম্পাদক আনোয়ার হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের ইস্টার্ন নিউ মেক্সিকো ইউনিভার্সিটির যোগাযোগ বিভাগের সহকারী অধ্যাপক মুহা. খাদিমুল ইসলাম।
নতুন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার মেসবাহুল হক, সাংগঠনিক সম্পাদক দৈনিক ভোরের কাগজের কান্ট্রি এডিটর (অনলাইন) মীম ওবাইদুল্লাহ, অর্থ সম্পাদক দৈনিক খবরের কাগজের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক বাংলাদেশ কণ্ঠের সিনিয়র রিপোর্টার তাসকিনা ইয়াসমিন এবং প্রচার, প্রকাশনা ও গবেষণা সম্পাদক মুহূর্ত নিউজের সম্পাদক শাহানাত হোসেন মাসুম।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হক, বিদায়ী সভাপতি আব্দুল্লাহ আল মামুন, দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ফাইজুল ইসলাম, দৈনিক খবরের কাগজের সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলম, মানবজমিনের সিনিয়র রিপোর্টার মো. আল আমিন, নকশী ডট টিভির সম্পাদক মো. মামুনুর রশিদ এবং একাত্তর টেলিভিশনের রিপোর্টার সৈয়দ রাশিদুল হাসান।
উল্লেখ্য, ঢাকায় কর্মরত চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং জেলার স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় পরিসরে তুলে ধরার লক্ষ্য নিয়ে ২০১৪ সালের ১৮ জুন চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা প্রতিষ্ঠিত হয়।
- বিষয় :
- সাংবাদিক
- নতুন কমিটি