ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ইকিউএমএস কনসাল্টিংয়ের দশম এজিএম অনুষ্ঠিত

ইকিউএমএস কনসাল্টিংয়ের দশম এজিএম অনুষ্ঠিত
×

বৃহস্পতিবার ঢাকার সিরডাপ মিলনায়তনে পরামর্শসেবাদানকারী প্রতিষ্ঠান ইকিউএমএস কনসাল্টিং লিমিটেডের ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ১৮:৪৫

বাংলাদেশের পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি) খাতে পরামর্শসেবাদানকারী প্রতিষ্ঠান ইকিউএমএস কনসাল্টিং লিমিটেডের ১০ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার ঢাকার সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজিত এ সভায় প্রতিষ্ঠানের গত অর্থবছরের কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সভায় জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে ইকিউএমএস আন্তর্জাতিক পরিসরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি সাউথ সুদান, তানজানিয়া, কেনিয়া, লেসোথো, গাম্বিয়া, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, ইথিওপিয়া ও মালাউইসহ বিভিন্ন দেশে সাতটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মেগা-প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছে। এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক ইএসজি খাতে বাংলাদেশের সক্ষমতা ও সুনাম আরও সুদৃঢ় হয়েছে বলে সভায় উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে ইকিউএমএসের এক্সিকিউটিভ ডিরেক্টর তৌহিদুল হাসান প্রতিষ্ঠানের বর্তমান কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পরে ‘ড্রিম অব ইকিউএমএস’ শীর্ষক সেশনে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কাজী ফরহাদ ইকবাল দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরে টেকসই উন্নয়নের প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “আমরা কেবল পরিবর্তনের স্বপ্নই দেখি না, আগামী একশ বছরের জন্য তা বাস্তবায়নের লক্ষ্য নিয়েই কাজ করি।”

দিনব্যাপী আয়োজনে বিভিন্ন বিভাগের বার্ষিক কার্যক্রম মূল্যায়ন, আগামী দিনের লক্ষ্য নির্ধারণ, কর্মীদের মধ্যে দলগত সম্প্রীতি জোরদারে বিশেষ ফটোসেশন এবং সেরা কর্মীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

×