ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

ইনার হুইল ক্লাব অব অগ্রদূত ঢাকার নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ইনার হুইল ক্লাব অব অগ্রদূত ঢাকার নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ২২:১২

নারীদের স্বেচ্ছাসেবী সংগঠন ইনার হুইল ক্লাব অব অগ্রদূত ঢাকার নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। একই সঙ্গে বন্ধুত্ব, সেবামূলক কার্যক্রম ও আন্তর্জাতিক সৌহার্দ্য বৃদ্ধির মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সংগঠনটি।

সম্প্রতি রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় আয়োজিত অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি কামরুন নাহার শিউলী এবং বিদায়ী সভাপতি শাহিনা হাসানের উপস্থিতিতে নতুন কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে সদস্যরা গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন।

নতুন কমিটিতে সহসভাপতি হয়েছেন আনজুমান নাহার ও মাহুয়া আহমেদ। সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন মৃদুলা রশীদ, কোষাধ্যক্ষ হয়েছেন আনজুমান আক্তার বেলী। এ ছাড়া আন্তর্জাতিক সেবা সংগঠক (আইএসও) হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবরিনা সাদাত এবং করেসপন্ডেন্ট হয়েছেন এলিজা পারভীন।

অনুষ্ঠানে ইনার হুইল ক্লাব অব বাংলাদেশ ডিস্ট্রিক্ট ৩২৮- এর চেয়ারম্যান শামিম খান্দাকার নবনির্বাচিত কমিটির সদস্যদের কলার পরিয়ে দেন। তিনি অসহায় মানুষ, বিশেষ করে নারীদের কল্যাণে আরও বেশি কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট সেক্রেটারি ও প্রাইম ব্যাংকের পরিচালক নাসিম আনোয়ার হোসেন এবং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক কাওসার জাহান ফারিদা।

রোটারি পরিবারের সহযোগী সংগঠন ইনার হুইল ক্লাব আন্তর্জাতিক সেবামূলক সংগঠন ইন্টারন্যাশনাল ইনার হুইলের অংশ। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×