ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

শব্দদূষণ নিয়ন্ত্রণে মানিক মিয়া এভিনিউতে ডিএমপির বিশেষ অভিযান

শব্দদূষণ নিয়ন্ত্রণে মানিক মিয়া এভিনিউতে ডিএমপির বিশেষ অভিযান
×

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২১ জুলাই ২০২৬ | ১৫:২০

শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বাড়াতে রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় অবৈধ হাইড্রোলিক হর্ন ও অনুমোদনবিহীন হুটারের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন যানবাহনে অবৈধ হাইড্রোলিক হর্ন, অনুমোদনবিহীন হুটার এবং অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী সরঞ্জাম ব্যবহারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে চালক ও যানবাহনের মালিকদের অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে তাদের সচেতন করা হয়।

অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান বলেন, শব্দদূষণ জনস্বাস্থ্য, পরিবেশ ও নগরজীবনের জন্য একটি বড় হুমকি। এ কারণে রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে ডিএমপির সপ্তাহব্যাপী বিশেষ অভিযান চলমান রয়েছে। তিনি সড়কে চলাচলকারী সব যানবাহনের চালক ও মালিককে ট্রাফিক আইন মেনে চলা এবং অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, রাজধানীতে জনবান্ধব, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করতে শব্দদূষণবিরোধী এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

আরও পড়ুন

×