ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের নেতৃত্বে আবুল ও আশফাক

লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের নেতৃত্বে আবুল ও আশফাক
×

লায়ন মো. আবুল হাসান ও লায়ন ইঞ্জিনিয়ার মো. আশফাক হোসেন আকন্দ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬ | ২১:৫৬

আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের অধীনে পরিচালিত লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের ২০২৬-২৭ সেশনে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লায়ন মো. আবুল হাসান এবং সেক্রেটারি হয়েছেন লায়ন ইঞ্জিনিয়ার মো. আশফাক হোসেন আকন্দ। একই কমিটিতে ট্রেজারার নির্বাচিত হয়েছেন লায়ন ইঞ্জিনিয়ার আরিফুর রহমান সোহেল।

গত শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ক্লাবের মাসিক সভায় নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিজিওন চেয়ারপারসন ক্লাব ও ক্লাব অ্যাডমিনিস্ট্রেশন লায়ন মো. নজরুল ইসলাম। নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘স্বচ্ছতা, জবাবদিহি ও সুশৃঙ্খল প্রশাসনের মাধ্যমে ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করা হবে।’

নবগঠিত পরিচালনা কমিটির অন্য সদস্যরা হলেন– ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন শেখ কামাল পাটোয়ারী, যুগ্ম সম্পাদক লায়ন এনামুল হক মাসুম, সার্ভিস চেয়ারপারসন লায়ন মোহাম্মদ শফিকুল্লাহ, মেম্বারশিপ চেয়ারপারসন লায়ন সাইফুল ইসলাম সুমন, এলসিআইএফ চেয়ারপারসন লায়ন মিল্লাত হোসেন মিল্টন এবং পরিচালক লায়ন মো. বাহাউদ্দিন ও লায়ন উজ্জ্বল কুমার হাওলাদার। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×