ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ২৪ ঘন্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৯, মামলা ৩০

রাজধানীতে ২৪ ঘন্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৯, মামলা ৩০
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ | ১৯:০৯

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ডিএমপির বিভিন্ন থানায় ৩০টি মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডিএমপি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৯ জন, ওয়ারী বিভাগে ৮৩ জন, মতিঝিল বিভাগে ৫৩ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মিরপুর বিভাগে ১৩৩ জন, গুলশান বিভাগে ৫৬ জন ও উত্তরা বিভাগে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগ আটজন ও সিটিটিসি বিভাগ আরও একজনকে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা, ৩৬৭ পিস ইয়াবা, দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি, ছয়টি মোবাইল ফোন, একটি সুইচ গিয়ার চাকু ও এক ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 

আরও পড়ুন

×