‘বর্ষা বিপ্লবের গান’ বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবর
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ | ২৩:০৬
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয় দিবস উপলক্ষে বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্ট অনুষ্ঠিত হবে। বিকেল তিনটায় শুরু হওয়া এ আয়োজনে দেশের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডগুলো অংশ নেবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টে সংগীত পরিবেশন করবেন পারসা মাহজাবীন, সেজান, কুড়েঘর, আর্বোভাইরাস, এভয়েড রাফা, আসিফ আকবর, শিরোনামহীন, আর্ক (হাসান) ও আর্টসেল।
মুনসুন কালচারাল এলায়েন্সের উদ্যোগে কনসার্টটির আয়োজন করা হয়েছে। আয়োজন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব তাহসিন রিয়াজ।
আয়োজকেরা জানিয়েছেন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন হুইপ নূর-ই-আলম ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
- বিষয় :
- জুলাই গণঅভ্যুত্থান
- কনসার্ট
- শিরোনামহীন
- আসিফ আকবর