জুলাই গণঅভ্যুত্থান স্মরণে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ | ১৯:২১
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ইসরাত জাহান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশপ্রেম, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তোমরাই আগামী দিনের সুন্দর, সমৃদ্ধ ও দায়িত্বশীল বাংলাদেশ গড়ে তুলবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুবেল মাহমুদ।
অনুষ্ঠানের অংশ হিসেবে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অতিথিরা বিজয়ীদের অভিনন্দন জানান এবং শিক্ষার্থীদের জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, দেশপ্রেম, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ এবং শিক্ষার্থীদের নৈতিক বিকাশের গুরুত্ব তুলে ধরা হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।
জাতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, মানবিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- জুলাই গণঅভ্যুত্থান
- প্রতিযোগিতা
- গুলশান
- স্কুল