ঢাকা রোববার, ০৯ আগস্ট ২০২৬

অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কাজে বাধা, ‘ভাইরাল মিজান’ আটক

অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কাজে বাধা, ‘ভাইরাল মিজান’ আটক
×

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আটক ‘ভাইরাল মিজান’। ছবি: সংগহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ | ২০:৪৫

অবৈধ বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন কাজে ভ্রাম্যমাণ আদালতকে বাধা দেওয়ায় ‘ভাইরাল মিজানকে’ আটক করা হয়েছে। আজ রোববার দুপুরে রাজধানীর পূর্ব শেওড়াপাড়া থেকে আটক করা হয়। পরে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আগারগাঁওয়ে ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছিলেন মিজান।

পুলিশ জানায়, আজ রোববার বিদ্যুৎ বিভাগের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিলেন। দুপুরে মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে মিজান তাদের ওপর চড়াও হন। একজন পুলিশ সদস্যকে বোতল দিয়ে আঘাত করেন। তখন তাকে আটক করে থানায় নেওয়া হয়। 

কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম সমকালকে বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মিজানকে আদালতে পাঠানো হয়।

আরও পড়ুন

×