ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার আরও একজন

ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার আরও একজন
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ০০:৫৮

রাজধানীর ধানমন্ডিতে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৩৮ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মাটিকাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সোলাইমান।

মঙ্গলবার রাতে গ্রেপ্তারের বিষয়টি সমকালকে নিশ্চিত করে ধানমন্ডি থানার ওসি ইমদাদুল ইসলাম বলেন, ঘটনায় জড়িত সোলাইমান নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মাটিকাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা হলেন— তানভীর আবেদীন ওরফে জুই, মজিবুর রহমান ও জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকির। তাঁদের কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি রিভলভার জব্দ করা হয়েছে।

ওসি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সবাই সাবেক সেনাকর্মকর্তা। তারা একটি চক্র। ভুক্তভোগীর টাকা মেরে দেওয়ার জন্যই পরিকল্পিতভাবে তারা ঘটনাটি ঘটিয়েছে।

আরও পড়ুন

×