ঢাকা রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান
×

দুদকের সহকারী পরিচালক আল-আমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:০৯ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:১২

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাজধানীর বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুপুর দেড়টার দিকে এ অভিযান শুরু হয়। দুদকের সহকারী পরিচালক আল-আমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

দুদক জানায়, বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অফিসের বিভিন্ন নথিপত্র যাচাই-বাছাই করা হয়। পরবর্তী পর্যালোচনার জন্য অভিযোগসংশ্লিষ্ট একাধিক নথি জব্দ করা হয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হচ্ছে। অভিযানে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার বক্তব্য নেওয়া হয়েছে।
 

আরও পড়ুন

×