মহাখালীতে রঙের দোকানে আগুন
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:১০ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:১৪
রাজধানীর মহাখালীতে একটি রঙের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ২টা ১৫ মিনিটে কলেরা হাসপাতালের বিপরীত পাশে এ আগুনের সূত্রপাত হয়। সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।
বেলা ২টা ৫০ মিনিট ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস জানায়, দুপুর ২টা ১৬ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। ২টা ৩১ মিনিটে ইউনিট দুটি ঘটনাস্থলে পৌঁছায়।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
- বিষয় :
- অগ্নিকাণ্ড
- ফায়ার সার্ভিস
- দোকান
- মহাখালী