মহাখালীতে পুরোনো ভবনে আগুন
ছবি: ভিডিও থেকে নেওয়া
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৫৭ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১২:০৯
রাজধানীর মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ভবনের পেছনে অবস্থিত একটি পুরোনো চারতলা ভবনের ছাদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টা ১১ মিনিটে ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বেলা ১১টা ১২ মিনিটে তারা আগুন লাগার সংবাদ পায় এবং ১১টা ২৮ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। মূলত চারতলা ওই ভবনটির ছাদে রাখা পরিত্যক্ত প্লাস্টিকের মালামাল থেকে এই আগুনের সূত্রপাত হয়। ভবনটির তৃতীয় তলায় একটি বৈদ্যুতিক সাব-স্টেশন থাকায় শুরুতে কিছুটা শঙ্কা তৈরি হলেও ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে, আগুন নতুন করে আর ছড়ানোর কোনো আশঙ্কা নেই।
তাৎক্ষণিকভাবে আগুনের নির্দিষ্ট কারণ বা এতে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।