বাড্ডায় বাসায় ঢুকে যুবককে গুলি
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:০০ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:০৮
রাজধানীর বাড্ডা এলাকায় মো. রানা (৩৫) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ রোববার হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছেন তিনি।
পুলিশ জানায়, শনিবার রাত ১২টার দিকে বাড্ডা থানাধীন হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ বউ বাজার এলাকায় বাসায় ঢুকে রানাকে গুলি করা হয়। পায়ে গুলিবিদ্ধ হন তিনি। রাত ২টার দিকে স্বজনরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি পেশায় রিকশাচালক।
বাড্ডা থানার ওসি কাজী মো. নাসিরুল আমীন বলেন, শনিবার রাতে গুলির ঘটনা ঘটলেও থানায় কেউ অভিযোগ করেনি। আজ রোববার সকালে খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়। কিন্তু রানাকে পাওয়া যায়নি। তিনি হাসপাতাল থেকে চলে গেছেন। পরে তাঁকে ফোন করে থানায় অভিযোগ করতে বলা হয়। রাত ৮টা পর্যন্ত একাধিকবার ফোন করা হলেও তিনি আসেননি। ওসি বলেন, কখন কী কারণে গুলির ঘটনা ঘটেছে, তা জানা যায়নি।
- বিষয় :
- গুলি
- রাজধানী
- গুলি করে হত্যা
- যুবক