বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:০১
রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে একটি দেশি শুটারগান উদ্ধার করেছে র্যাব। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস।
র্যাব জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় একটি দেশি শুটারগান পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার খবর পাওয়া যায়। পরে র্যাবের একটি দল সেখান থেকে অস্ত্রটি উদ্ধার করে। উদ্ধার হওয়া অস্ত্রটি পরবর্তীতে আইনগত প্রক্রিয়ার জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।