ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

জে-ক্রিয়েশনে পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি

জে-ক্রিয়েশনে পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি
×

ছবি- সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ০০:৫৬

ঢাকার মিরপুরে অনলাইন পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে তিন কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটনের কথা জানিয়েছে ঢাকা পশ্চিম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। গতকাল মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গোপন সংবাদের ভিত্তিতে’ ঢাকা পশ্চিম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারের নির্দেশে গত রোববার মিরপুর-১২ নম্বরে জে-ক্রিয়েশনে আকস্মিক অভিযান চালানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জে-ক্রিয়েশন অনলাইনে পাঞ্জাবি, শেরওয়ানি ও বিভিন্ন ধরনের তৈরি পোশাক বিক্রি করে। অভিযানে মূসক ফাঁকির আলামত পাওয়া গেছে। অধিকতর যাচাইয়ের জন্য প্রতিষ্ঠানটির কম্পিউটার সিপিইউসহ বিভিন্ন দলিল জব্দ করা হয়েছে। প্রতিষ্ঠানের বিক্রি-সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে প্রায় তিন কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন করা হয়েছে। জব্দ করা দলিলপত্র আরও যাচাই-বাছাই করে এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

×