ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

৪১ বর্ষপূর্তিতে স্বননের ‘গহীন কথন’

৪১ বর্ষপূর্তিতে স্বননের ‘গহীন কথন’
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ২০:০৪

আবৃত্তি সংগঠন স্বননের ৪১ বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে পরিবেশিত হয়েছে আবৃত্তি প্রযোজনা ‘গহীন কথন’। বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় সদ্যপ্রয়াত শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রতি।

শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জ্যেষ্ঠ আবৃত্তিশিল্পী ও স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের কণ্ঠযোদ্ধা আশরাফুল আলম।

সৈয়দ শামসুল হকের ‘পরানের গহীন ভিতর’ কাব্যগ্রন্থ অবলম্বনে আবৃত্তি প্রযোজনা ‘গহীন কথন’ নির্মাণ ও নির্দেশনা দিয়েছেন অনন্যা লাবনী। স্বননের শিল্পীরা এ প্রযোজনা পরিবেশন করেন।

প্রযোজনাটিতে আবহকণ্ঠ দিয়েছেন তাসলিমা রুমি ও নূরুননবী শান্ত। আলোক সৃজন করেছেন নাসিরুল হক খোকন। কী-বোর্ডে ছিলেন মাহবুবুল আলম সোহেল এবং বাঁশিতে ছিলেন হাসান।

আয়োজনে আমন্ত্রিত আবৃত্তিশিল্পী হিসেবে আবৃত্তি পরিবেশন করেন দেওয়ান সাইদুল হাসান, মাহমুদা আখতার ও সিদ্দিকুর রহমান পারভেজ।

আরও পড়ুন

×