ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

নয়াপল্টনে দোকানে এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু

নয়াপল্টনে দোকানে এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু
×

ছবি- চ্যাটজিপিটি দিয়ে বানানো

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ১৩:৪৮ | আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ | ১৪:০১

রাজধানীর নয়াপল্টন এলাকায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণে জীবন বর্মন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে দোকানে এসি মেরামতের সময় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই অনিক বর্মন জানান, ২৫ বছর বয়সী জীবন এসি মেকানিক হিসেবে ‘এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস’ নামে একটি দোকানে কাজ করতেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে সেখানে এসি মেরামত করছিলেন তিনি। হঠাৎ এসির কম্প্রেসর (সিলিন্ডার) বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন।

সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। 

জীবন বর্মনের বাড়ি গাইবান্ধা সদর থানার ভাটপাড়া গোপালপুরে। বাবার নাম শচিন বর্মন। দুই ভাইয়ের মধ্যে জীবন ছিলেন ছোট।

আরও পড়ুন

×